Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

রামুতে ব্যবসায়ীর মৃত্যু : সড়কে জনতার ব্যারিকেড

ramu pic jebul hakim 03.09

রামু প্রতিনিধি:
কক্সবাজারের রামুতে কাভার্ডভ্যান চাপায় এক পোল্ট্রি খামার মালিক প্রাণ হারিয়েছেন। নিহত জেবুল হাকিম (৪৮) রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের উত্তর ফতেখাঁরকুল এলাকার মৃত আহমদ আলীর ছেলে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রামুর তেচ্ছিপুল স্টেশনের পূর্বপার্শ্বে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি তিন ছেলে ও দু’মেয়ের জনক বলে জানা গেছে।

নিহতের স্বজন জানিয়েছেন, ওই এলাকায় বিলে জমে থাকা পানিতে মাছ ধরছিলেন স্থানীয়রা। সেই মাছ কেনার জন্য গিয়েছিলেন জেবুল হাকিম। মাছ না পেয়ে সড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফেরার সময় চট্টগ্রামমুখি একটি কাভার্ডভ্যান বেপরোয়া গতিতে এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান জেবুল হাকিম। দূর্ঘটনার পরপরই ঘাতক গাড়িটিকে আটক করা যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন, সড়কের পাশে ইটের স্তুপ থাকায় ফুটপাত ছেড়ে বাধ্য হয়ে সড়ক দিয়ে চলাচল করছিলেন জেবুল হাকিম। ফলে চলাচলের সময় গাড়ি চাপায় প্রাণহানির এ ঘটনা ঘটেছে।

এদিকে জেবুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকার শত শত জনতা সড়কে ইটের ব্যারিকেট দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় প্রায় আধঘন্টা সড়কের ওই স্থানে যানবাহন চলাচল বন্ধ ছিলো। পরে রামু থানা পুলিশ এসে সড়কে দেয়া ইট সরিয়ে ফেলে যানবাহন চলাচল স্বাভাবিক করে। তার মৃত্যুতে এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল কালামসহ স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ওই এলাকায় সড়কের পাশে দীর্ঘদিন প্রভাবশালী লোকজন ইটের স্তুপ করায় সাধারণ লোকজন চলাচলে ভোগান্তির শিকার হয়ে আসছে। গতকালের দূর্ঘটনাটি ইটের স্তুপের কারনেই হয়েছে বলে জানান তারা।

ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এ প্রতিবেদককে জানান, ঘাতক গাড়িটিকে আটকের চেষ্টা চলছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন