Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

রুমা সীমান্তে সন্তান প্রসব করলো মিয়ানমারের বৌদ্ধ নারী

ডেস্ক:

রুমা সীমান্তে সন্তান প্রসব করেছেন মিয়ানমার থেকে পালিয়ে আসা এক বৌদ্ধ নারী। বান্দরবানের রুমা উপজেলা সীমান্তে ত্রিপলের তাঁবুতে আশ্রয় নেয়া নুমে নামে ওই রাখাইন নারী বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) রাতে সন্তান প্রসব করেছেন।

স্থানীয় পাহাড়িদের সেবায় মা ও নবজাতক উভয়ই সুস্থ আছেন। তাদেরকে সীমান্তবর্তী গ্রামের এক জুমঘরে ঠাঁই দিয়েছেন গ্রামবাসী।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির দাবি, বাংলাদেশ সীমান্ত থেকে এখনও প্রায় দুই কিলোমিটার দূরে রয়েছে মিয়ানমারের বৌদ্ধ ধর্মাবলম্বী নাগরিকরা।

এ বিষয়ে বান্দরবান বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল জহিরুল ইসলাম খান জানান, মিয়ানমারের চীনরাজ্য থেকে পালিয়ে আসা নাগরিকরা বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার দূরে নোম্যান্স ল্যান্ডে রয়েছে।

সীমান্তে আশ্রয় নেয়া পরিবারের সংখ্যা ৩৭টি। শিশু-নারী এবং পুরুষ মিলে সদস্য সংখ্যা হচ্ছে ১শ’ ৩৬ জন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিরা বম বলেন, বৃহস্পতিবার সীমান্তবর্তী চাইক্ষিয়াং পাড়াসহ আশপাশের এলাকাগুলোতে বিজিবি সদস্যরা হেলিকপ্টারে টহল দিয়েছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রুমা সীমান্তে সন্তান প্রসব করলো মিয়ানমারের বৌদ্ধ নারী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন