Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

রোববার হরতালের সমর্থনে দীঘিনালায় মিছিল ও সমাবেশ 

unnamed (1) copy
দীঘিনালা প্রতিনিধি:

রোববার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ’র দীঘিনালা উপজেলা কমিটি।

শনিবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিলটি দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজার থেকে শুরু হয়ে লারমা স্কোয়ার এবং বাস টার্মিনাল প্রদক্ষিণ করে সমাবেশ করে। সমাবেশে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ’র উপজেলা কমিটির সিনিয়র সহ সভাপতি- নূর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ সভাপতি মনসুর আলম হিরা, সাধারণ সম্পাদক মো. আল-আমিন, সাংগঠনিক সম্পাদক মো. শামীম ও সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম।

সমাবেশে বক্তারা মহালছড়ির ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক সাদিকুলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, চাঁদাবাজি বন্ধ ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিসহ রবিবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালনের জন্যে পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ’র সকল নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন