লক্ষ্মীছড়িতে অস্ত্র মামলায় মাজেদ গাজি জেল হাজতে, আলি হোসেন ৪ দিনের রিমান্ডে
উপজেলা প্রতিনিধি, লক্ষ্মীছড়ি :
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় বিএনপি থেকে বহিস্কৃত সাবেক সভাপতি আব্দুল মাজেদ গাজি পুলিশের দায়ের করা অস্ত্র মামলায় আটক হয়ে জেল হাজতে আছেন বলে জানা গেছে। গত ১৭ ডিসেম্বর রাতে থানায় স্বাক্ষী দিতে আসলে আব্দুল মাজেদ গাজি(৫৫) পিতা-মৃত মুল্লুক চাঁদ গাজি ও মো: শাহজাহান বিশ্বাস(৩৫) পিতা- আবুল কশেম অস্ত্র মামলায় জড়িত থাকার অভিযোগে আটক করে বলে পুলিশ জানায়। পরে ১৯ডিসেম্বর বৃহস্পতিবার আদালতে হাজির করা হলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জামিন আবেদন নামঞ্জুর করে জেলা হাজতে পাঠি পূণরায় ২৩ ডিসেম্বর সোমবার শুনানীর দিন ধার্য করেন। মামলায় এ পর্যন্ত একজন সন্দেভাজনসহ মোট ৪ জনকে আটক করা হয়।
এদিকে মামলার প্রধান আসামী অস্ত্রসহ আটক আলী হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৪দিনের রিমান্ডে এনেছে। ২৩ ডিসেম্বর সোমবার রিমান্ড শেষে আবারো আদালতে হাজির করা হবে বলে পুলিশ জানায়।
ঘটনার বিবরণে প্রকাশ, গত ১২ নভেম্বর মহিষকাটা এলাকায় মৃত ফজলুল হকের ছেলে আলী হোসেন(২৫)কে অস্ত্রসহ এলাকাবসী আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ অস্ত্র ও আসামীসহ থানায় নিয়ে আসেন এবং মামলা রুজু করেন। আটককৃত আসামীর প্রাথমিক জবানবন্দী মূলে আব্দুল মাজেদ গাজি ও শাহজান বিশ্বাসকে পুলিশ আটক করে বলে জানা যায়। এদিকে মামলার হুলিয়া মাথায় নিয়ে আব্দুল মাজেদ গাজি ও মো: শাহজান বিশ্বাস আনুষ্ঠানিকভাবে আওয়ামীলীগে যোগদান করেছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, মহিষকাটা এলাকায় জমি-জমা সংক্রান্ত দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল একই এলাকার মো: জাকির হোসেন (আলু জাকির) এর সাথে। কয়েকজন ষড়যন্ত্রকারি পরিকল্পনা করে জাকির হোসেনকে ঘরে অস্ত্র রেখে ফাঁসাতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে জাকির বাড়ির আশে পাশে পাহাড়া বসায়। জাকিরের পাতানো ফাঁদে জড়িয়ে যায় অস্ত্র বহনকারি যুবক আলী হোসেন। আসামী আলী হোসেনর স্বীকারোক্তী মতেই বাকী আসামীদের আইনের আওতায় আনা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
মামলার বাদী এস.আই ছাগির হোসেন জানান, মামলার তদন্ত চলছে। তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত কোন কিছুই স্পষ্ট করে বলা সম্ভব না।


















