Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

লক্ষ্মীছড়ি জোন মাসিক আইনশৃঙ্খলা সভায় অনুষ্ঠিত

KZnM`ÕoÕ copy

লক্ষ্মীছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় জোন সদরে দেশের আলোচিত ভেজাল বিরোধী অভিযানের ম্যাজিস্ট্রেড সরকারের যুগ্ম সচিব, রাজউক’র পরিচালক (আইন) মো. রোকন-উদ দৌলাকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা সভায় জোন কমান্ডারের আমন্ত্রণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মো. রোকন-উদ দৌলা সকলের উদ্দেশ্যে বর্ণাঢ্য কর্মজীবনের নানা অভিজ্ঞতা তলে ধরে বক্তব্য রাখেন।

লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে. কর্নেল মুহম্দ নুরুল আমিন পিএসসি,জি-এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শওকত ওসমান, ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মারমা, বাবু দশরথ তালুকদার, আবুল হাসেম চৌধুরী, রাজেন্দ্র চাকমা, আব্দুল মাজেদ গাজি প্রমূখ। এছাড়াও জোনের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মনিরুল হোসেন, এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন জাওয়াদসহ অন্যান্য সামরকি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মো. রোকন-উদ দৌলা বলেন, কাজ করতে হবে মানুষের কাছাকাছি গিয়ে। সব চেয়ে কঠিন কাজটি হলো মানুষের ভালোবাসা অর্জন করা এবং তা ধরে রাখা। আমি ইউএনও থাকাকালীন সময়ে এই লক্ষ্মীছড়ি উপজেলার এমন কোনো জায়গা নেই যেখানে আমি যায় নি। এখানকার মানুষগুলো যে, কত আন্তরিক যা তাদের কাছে না গেলে বুঝা যাবে না। আমি বিশ্বাস করি, জাতি-ভেদাভেদ ভুলে নিরপেক্ষতার সাথে সবাই মিলে এক সাথে কাজ করলে এই লক্ষীছড়ি পিছিয়ে থাকবে না, অবশ্যই উন্নয়ন হবে। বক্তাদের দাবির পরিপ্রেক্ষিতে এলাকার উন্নয়নে যতটুকু সম্ভব এবং লক্ষ্মীছড়ি কলেজকে এগিয়ে নিতে তার পক্ষ থেকে সহযোগীতার আশ্বাস দেন। বিকেলে লক্ষ্মীছড়িবাসীর পক্ষ হতে মো. রোকন-উদ দৌলাকে গণসংবর্ধনা দেয়া হয়।

বিশেষ এই সংবর্ধনা সভায় সভাপতিত্বে করেন, উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা। লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল মুহাম্মদ নুরুল আমিন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শওকত ওসমান, ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মারমা, বেবি রানী বসু উপস্থিত ছিলেন। সাংবাদিক মো. মোবারক হোসেন’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্য হতে বক্তব্য রাখেন আব্দুর রশিদ মোল্লা, রবি চন্দ্র হেডম্যান, ফোরকান হাওলাদার, সেকান্দার মাস্টার প্রমূখ। ভেজাল বিরোধী অভিযানে অবদান রাখায় মো. রোকন উদ-দৌলাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় মিসেস রোকন- উদ দৌলা ফারহানা ফেরদৌস, কন্যা সাদিয়া ও জান্নাতকে সম্মাননা পুরস্কার দেয়া হয়। সব শেষে লক্ষ্মীছড়ি প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ হতে সংবর্ধনা প্রদান করা হয়।

উল্লেখ্য ২০০৩সালের ৩০ মে মো. রোকন উদ-দৌলা লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদনা করে ২০০৫সালের ৩ মার্চ রাজউক’র ম্যাজিস্ট্রেড হিসেবে পদোন্নতি পেয়ে বদলী হন। এর পর ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ম্যাজিষ্ট্রেড মো. রোকন-উদ দৌলা দেশের অন্যতম সেরা ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি পান। একদিনের সফরে মো. রোকন-উদ দৌলা মঙ্গলবার রাতে লক্ষ্মীছড়িতে আসেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন