লামায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু
স্টাফ রিপোর্টার:
বান্দরবানের লামায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইব্রাহীম হোসেন ইমন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার বিকালে লামা পৌর এলাকার কলিঙ্গা পাড়ায় ইব্রাহীম হোসেনের বাড়িতে বিদ্যুৎ না থাকায় নিজে খুঁটিতে উঠে তারে সংযোগ দিচ্ছিলেন। অসাবধানতা বশত: বিদ্যুতের তারের সঙ্গে স্পৃষ্ট হলে ঘটনাস্থলে মারা যান তিনি। ইব্রাহীম হোসেন ইমন মৃত সুরুজ মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ জানান, ঘরের বিদ্যুত লাইন ছিড়ে গেলে ইবব্রহীম হোসেন ইমন নিজেই শনিবার বিকালের দিকে বাড়ির পাশের বিদ্যুতের খুঁটিতে লাইন সংস্কার করতে উঠেন। এ সময় বিদ্যুৎস্পৃট হয়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
Facebook Comment



















