লামায় ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার

লাশ উদ্ধার

লামা প্রতিনিধি:

বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার রুপসি পাড়া ইউনিয়নে এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম বসন্ত বড়ুয়া। বুধবার বিকালে রুপসি পাড়া ইউনিয়নের নাইক্ষং মৌজার রঞ্জু পাড়ার পাশের ঝিরি থেকে তার লাশ উদ্ধার করে যৌথ বাহিনী।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ব্যবসায়ী বসন্ত বড়ুয়া রুপসি পাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দরদরী বড়ুয়া পাড়ার মৃত বজেন্দ্র বড়ুয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ১ মে বাড়ি থেকে বের হওয়ার পর ৪ দিন ধরে নিখোঁজ ছিলো বসন্ত বড়ুয়া। বুধবার বিকালে লাশের খবর পেয়ে লামা সাব জোনের সদস্যসহ পুলিশ যৌথ অভিযান চালায়। পরে রুপসি পাড়া ইউনিয়নের নাইক্ষং মৌজার রঞ্জু পাড়ার পাশের ঝিরি থেকে বসন্ত বড়ুয়ার গলাকাটা লাশ উদ্বার করে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন