Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

মৌসুমি ফলে ভরপুর কাপ্তাইয়ের বাজার

Mango-Lucy

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই উপজেলার বাজারগুলোতে মৌসুমি ফল আম, লিচু ও কাঁঠালের সয়লাব। বর্তমান পার্বত্যাঞ্চলের আম, কাঁঠাল ও রসালো ফল লিচুর ভরা মৌসুম। বাগান মালিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা ব্যাপকভাবে বেঁচাকেনা শুরু করে দিয়েছে। প্রতিদিন কাপ্তাই উপজেলার বড়ইছড়ি, নতুনবাজার, জেটিঘাট, রাইখালীসহ বিভিন্ন বাজারে নানা ফলের টুকরি বিক্রি করেতে দেখা যায়।

তবে এবারে লেচুর দাম অনেক কম বলে জানিয়েছেন বাগান মালিকরা। দেশী ও রসালো একশ লিচুর দাম ৪০টাকা দরে বিক্রি হচ্ছে। চায়না থ্রী ও বোম্বাই লিচু বিক্রয় করা হচ্ছে ১২০ থেকে ১৫০টাকা দরে। পাকা আম বিক্রয় করা হচ্ছে কেজি প্রতি ৪০ থেকে ৭০টাকায়।

ক্রেতারাও কমদামে এসকল ফল পাওয়ায় অনেকটা লুফে নেয়ার মতো লুফে নিচ্ছে। প্রায় দু‘মাস পূর্বেই রাঙ্গামাটি জেলা হতে দেশের বিভিন্ন জেলায় ব্যবসায়ীরা কাঁঠাল সরবরাহ করে আসছে বলে জানা যায়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন