শিক্ষকরা জাতি গড়ার আলোকবর্তিকা

fec-image

শিক্ষকরা জাতি গড়ার আলোকবর্তিকা বলে মন্তব্য করেছেন রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোশারফ হোসেন খান। শনিবার (০৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, শিক্ষকদের কোন ভাবেই অসম্মান করা হবে না। শিক্ষকদের অম্মান করে কেউ মানুষ হতে পারে না। এই শিক্ষকরা আধুনিক প্রজন্ম নির্মাণে কাজ করে। জাতিকে এগিয়ে নিয়ে যায়। শিক্ষকদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ালে প্রজন্মরা লাভবান হবে বলে জানান তিনি।

এর আগে শহরের হ্যাপীর মোড় এলাকা থেকে একটি শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন সুলতানা, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৃদুল কান্তি তালুকদার, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হকসক শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন