Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

‘শুধুমাত্র রাষ্ট্রকে ধর্মনিরপেক্ষ হলে চলবে না; ভাষা-সংস্কৃতি রক্ষায় নিরপেক্ষ হতে হবে’

11866309_10204820324172391_5642389476750331144_n

স্টাফ রিপোর্টার:
পাহাড় ও সমতলের মানুষের মধ্যে সমতা, ভূমি অধিকার প্রতিষ্ঠার দাবিতে শুক্রবার বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত হলো সেমিনার।

সেমিনারে বলা হলো দেশান্তরের কারণে জাতীয় অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ছে। শুধুমাত্র রাষ্ট্রকে ধর্মনিরপেক্ষ হলে চলবে না। বিভিন্ন্ ভাষা, সংস্কৃতি রক্ষায় নিরপেক্ষ হতে হবে।

এই বিষয়ের উপর আদিবাসী ফোরামের সঞ্জীব দ্রং ও ঢাবি সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস দু’টি প্রবন্ধ উপস্থাপন করেন।

সঞ্জীব দ্রং বলেন, ‘আদিবাসীদের কাছে ভূমিই জীবন ও অস্তিত্ব।’

রোবায়েত ফেরদৌস বলেন, ‘শোষণ, বঞ্চনা ও বৈষম্য নিরসনে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, বাজেটে পর্যাপ্ত বরাদ্দ দিতে হবে।’

কলামিস্ট সৈয়দ আবুল মাকসুদ বলেন, ‘পাহাড়ে ভূমি অধিকার প্রতিষ্ঠায় পৃথক ভূমি অফিসার নিয়োগ নিশ্চিত করতে হবে।’

অধ্যাপক সাদেকা হালিম বলেন, ‘স্বাধিকার মানে বিচ্ছিন্ন হওয়া নয়।’

আদিবাসী ফোরাম ও এএলআরডি এই সেমিনারের আয়োজন করে। খুশী কবীর, ড: ডালিম চন্দ্র বর্মন, শামসুদ্দোহা, মেঘনা ঠাকুরতা গুহ আলোচনায় অংশ নেন। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন