সরকার চুক্তি বাস্তবায়নে আন্তরিক না হলে অসহযোগ আন্দোলন: পিসিপি

স্টাফ রিপোর্টার :

সন্তু লারমার পূর্বঘোষিত আল্টিমেটাম অনুযায়ী সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়নে আন্তরিক না হলে অসহযোগ আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও পিসিপির নেতারা। “এসেছে অসহযোগ আন্দোলনের ডাক, ভাঙব এবার শোষণের হাত” স্লোগান সামনে রেখে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মিলনায়তনে অনুষ্ঠিত পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলার ১৭তম বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে বক্তরা এসব কথা বলেন।

পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি বাচ্চুু চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির সংসদ সদস্য ও জনসংহতি সমিতির সহ-সভাপতি উষাতন তালুকদার। বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছন্দা ত্রিপুরা, পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, যুব সমিতির  সভাপতি সুনির্মল দেওয়ানসহ অন্যরা।

জনসংহতি সমিতি ও পিসিপির নেতারা বলেন, ধৈর্য্য ও কৌশলের মাধ্যমে পার্বত্য চুক্তি বাস্তবায়নের আন্দোলনকে জোরদার করতে হবে। কিন্তু সরকার যদি চুক্তি বাস্তবায়ন না করে তাহলে পার্বত্যাঞ্চলে জুম্মজাতি গোষ্ঠী আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। গত ১০ জানুয়ারি মেডিকেল কলেজ উদ্বোধনের দিন পাহাড়ি ছাত্র পরিষদ ডাকা অবরোধ ছিল সামান্য মোহড়া। কিন্তু তাও সরকারের ক্ষমতাসীনদের বাধার কারণে তা রূপ নেয় সহিংসতায়।

তারা আরও বলেন, সরকার আলাপ আলোচনার মাধ্যমে মেডিকেল কলেজ স্থাপন করতে পারত। কিন্তু সরকার সেটি করে নি। চাপিয়ে দেয়া উন্নয়ন জুম্মজাতি চায় না। কাজেই আপাতত তা স্থগিত রাখতে পারে বলে মন্তব্য করেন বক্তারা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন