Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

সাজেকে দশ টাকা কেজি দরে হত-দরিদ্রদের মাঝে চাল বিতরন শুরু

sss-copy

সাজেক প্রতিনিধি:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি মোতাবেক সারা দেশের ন্যায় রাঙ্গামাটি পার্বত্য জেলার দেশের সর্ববৃহৎ ইউনিয়ন সাজেকে ১০৩৪ জন হতদরিদ্র পরিবার চাল পাচ্ছে প্রতিকেজি ১০ টাকা দরে।

শুক্রবার সকাল ১০ টায় বাঘাইহাটে ডিলার শান্তিময় চাকমার দোকানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে  হত-দরিদ্র জনগনের জন্য স্বল্পমূল্যে খাদ্য-শস্য বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলার এডিসি (রেভিনিও) তানবীর আহাম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার তাজুল ইসলাম, সাজেক ইউপি চেয়ারম্যান নেলশন চাকমা, বাঘাইহাট বাজার কমিটির সভাপতি ডা. নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো: জুয়েল সাজেক থানা যুবলীগের সাধারণ সম্পাদক এবিএম ছিদ্দিক সহ প্রমুখ

এ সময় অতিথিরা সর্বপ্রথম সন্জিতা চাকমার হাতে দশ টাকা কেজি দরে ত্রিশ কেজি চাল তুলে দেন। এসময় সন্জিতা চাকমা জানান এখন বাজারে চাউলের দাম অনেক বেশি। সরকার আমাদের মাঝে দশ টাকা দরে চাউলের ব্যাবস্থা করায় আমরা অত্যান্ত খুশি। সরকারের দেয়া দশ টাকা কেজি দরে চাল আমাদের মত হত-দরিদ্রদের খুবই উপকারে আসবে। এজন্য আমরা সরকারের কাছে কৃতজ্ঞ।

প্রধান অতিথি তানবীর আহাম্মেদ বলেন, দশ টাকা কেজি দরে চাল বিতরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা-দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ারই একটি অংশ। তাই এই চাল বিক্রি করা যাবেনা, এ কার্ড কারও নিকট হস্তান্তর করাও যাবেনা। এছাড়া সঠিকভাবে চাল বিতরণ করতে স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দেন তিনি।

এ বিষয়ে সাজেক ইউপি চেয়ারম্যান বলেন, সরকারের এই কর্মসূচি আমার সাজেকের প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠীর জন্য এটি একটি বিশাল পাওয়া যা সাজেকের দরিদ্র পরিবারের মাঝে অনেক স্বচ্ছলতা বয়ে আনবে বলে আমি মনে করি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন