সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত সুমতি চাকমার অন্ত্যেষ্টিক্রিয়ায় বিজিবির ৩ লাখ টাকা প্রদান

fec-image

রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেক-মাচালং সড়কের একুজ্জ্যাছড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত দাব আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সুমতি চাকমার পরিবারের পাশে দাঁড়িয়েছে ২৭ বিজিবি মারিশ্যা জোন। নিহত শিক্ষিকার ধর্মীয় অনুষ্ঠান ও অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করতে বিজিবির পক্ষ থেকে ৩ লাখ টাকা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) জোন সদরে নিহত সুমতি চাকমার স্বামী রিটন চাকমা ও সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমার হাতে নগদ তিন লাখ টাকার চেক হস্তান্তর করেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, জোনের মেডিকেল অফিসার মেজর অমিত কুমার সাহা, সহকারী পরিচালক এডি হাফিজুর রহমান এবং প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্চায়ন চাকমা উপস্থিত ছিলেন।

চেক হস্তান্তর শেষে জোন কমান্ডার বলেন, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় আমাদের যে বোনের মৃত্যু হয়েছে, তার শূন্যতা কখনোই টাকা দিয়ে পূরণ করা সম্ভব নয়। মারিশ্যা জোনের পক্ষ থেকে দুর্ঘটনার পরপরই ১ লাখ টাকা এবং আজ ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করতে আরও ৩ লাখ টাকা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন, শিক্ষা অধিদপ্তর, বিআরটিএসহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে ধাপে ধাপে আরও সহযোগিতা অব্যাহত থাকবে। এছাড়া মৃত সুমতি চাকমার শিশু সন্তান প্রান্তি চাকমারও দায়িত্ব নিয়েছে বিজিবি। পাশাপাশি সাজেক সড়কে দুর্ঘটনা রোধে স্থানীয়দের দাবির প্রেক্ষিতে সাজেক-মাচালং সড়কের বিভিন্ন পয়েন্টে ৬টি স্পিড ব্রেকার (গতি রোধক) নির্মাণের কাজ শুরু হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বাঘাইছড়ি, বিজিবি, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন