স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় যা বললেন এমপি শাহজাহান চৌধুরী

fec-image

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের সমালোচনা করেছে জামায়াতে ইসলামী। দলটির সংসদ সদস্য (এমপি) শাহজাহান চৌধুরী বলেছেন, ‘ফতোয়ার জন্য আর হাটহাজারী যাব না। ফতোয়ার জন্য পটিয়াও না, লালবাগেও যাবো না। এই মহান সংসদে, জামায়াতে ইসলামীকে ইসলামী দল নয় বলে যিনি বলেন, তার কাছ থেকেই আমরা ফতোয়া নেব।’

গতকাল শনিবার সংসদে বাজেট আালোচনায় চট্টগ্রাম-১৫ আসনের জামায়াতের এই এমপি এমন মন্তব্য করেন।

শাহজাহান চৌধুরী বলেন, ‘আমাদের চট্টগ্রামের আরেক কৃতি সন্তান স্বরাষ্ট্রমন্ত্রী। চট্টগ্রামে একটা কথা এসেছে, ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না। আমি জিজ্ঞেস করলাম কেন? বলে, ফতোয়া তো আপনাদের এই পার্লামেন্টে দেওয়া হয়। ফতোয়া কী রকম? ফখরুল ইসলাম যেমন ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয়।’

শাহজাহান চৌধুরী আরও বলেন, জামায়াতকে জানতে হলে ১০০ বছরের ইতিহাস জানতে হবে। জামায়াতে ইসলামী কী ইসলামী দল, না অন্য কিছু, এ বিষয়ে ফতোয়া দেওয়ার দরকার নেই। এই এমপি বিদ্রুপ করে বলেন, ‘তাই আমাদের চট্টগ্রামে এখন বলতেছে, হাল জামানার মুফতি তিনি (স্বরাষ্ট্রমন্ত্রী)। আরেকটা বললাম না। আলিফ বা তা জানেন না।’

এরপর বাজেট আলোচনায় বিএনপির এমপি জয়নুল আবেদিন ফারুক বলেন, ‘তর্ক উত্থাপন করে সংসদকে উত্তপ্ত করতে চাই না। শুধু একটা বলতে চাই, নিজের কথা নিজেরাই বিচার করেন। আপনারা ৭১ সালে কোথায় ছিলেন? নিজেরাই বিচার করেন। আমাদের বলা দরকার নেই। আপনি একটু তাকান মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের দিকে। স্বাধীনতার একদিন আগে কারা হত্যাকাণ্ড সংগঠিত করেছে। কেন এবং কারা বুদ্ধিজীবীশূন্য করতে চেয়েছিল বাংলাদেশকে।’

মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে জয়নুল আবদিন বলেন, জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদের অবশ্যই আমরা স্মরণ করব। কিন্তু একাত্তরকে ভোলা যাবে না।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন