হরমুজ প্রণালিতে কার্গো জাহাজে হামলা

fec-image

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালিতে একটি কার্গো জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ব্রিটিশ সামরিক বাহিনী জানিয়েছে, অজ্ঞাত একটি প্রজেক্টাইলের আঘাতে জাহাজটিতে আগুন লেগেছে।

যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, আগুনে ক্ষতিগ্রস্ত জাহাজটির নাবিকরা জাহাজ ত্যাগের প্রস্তুতি নিচ্ছেন এবং তারা সহায়তা চেয়েছেন।

এদিকে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, ইরান হরমুজ প্রণালিতে ছোট আকারের সমুদ্র মাইন বসানো শুরু করে থাকতে পারে। তবে এ তথ্য এখনো স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

চলমান উত্তেজনার কারণে ওই এলাকায় নৌ চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র বেসরকারি কার্গো জাহাজ মালিকদের তাদের জাহাজকে প্রণালি পার করিয়ে দেওয়ার অনুরোধও বারবার প্রত্যাখ্যান করেছে বলে জানা গেছে।

এ অবস্থায় গুরুত্বপূর্ণ এই প্রণালিতে নৌ চলাচল নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেবে—তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে সেখানে বাস্তবে কী ঘটছে, তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়।

পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিনের আশঙ্কা, ইরান যদি হরমুজ প্রণালিতে মাইন বসায় বা অন্যভাবে নৌ চলাচলে বাধা সৃষ্টি করে, তবে তা শুধু আঞ্চলিক নিরাপত্তাই নয়, বৈশ্বিক অর্থনীতির জন্যও বড় হুমকি হয়ে উঠতে পারে।

সূত্র: আল-জাজিরা

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কার্গো জাহাজ, হরমুজ প্রণালী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন