Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

১/১১ বাংলাদেশের গণতন্ত্রের জন্য কলঙ্কজনক এক অধ্যায়: ওয়াদুদ ভূইয়া

20160911_122405-copy

খাগড়াছড়ি প্রতিনিধি:

সাবেক প্রধানমন্ত্রী  বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৯ম কারামুক্তি দিবস পালন করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি। রবিবার সকাল ১১ঘটিকায় কলাবাগান আদর্শ যুব সংঘের হলরুমে কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, সাবেক সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া বলেন, ১/১১ বাংলাদেশের গণতন্ত্রের জন্য কলঙ্কজনক এক অধ্যায়। বাংলাদেশের কিছু বিপদগামী কর্মকর্তা তাদের নিজেদের নিরাপত্তার স্বার্থে অবৈধ পন্থায় বর্তমান সরকারকে ক্ষমতাসীন করেন। কিন্তু দেশের স্বার্থে বেগম খালেদা জিয়া তাদের এমন হীন পরিকল্পনায় ঐক্যমত পোষণ করেনি বিধায় তাকে জেলহাজতে প্রেরণ করে।

তিনি আরো বলেন, তখন (২০০৮ সালের সংসদ নির্বাচনে) বিএনপিকে নেতৃত্ব শুন্য করতে জরুরী আইন জারি করে আমাকে (ওয়াদুদ ভূইয়া) সহ অনেক জায়গায় প্রার্থী হতে দেয়া হয়নি। আমাদের কারাগারে বন্দী রেখে নীলনকশার নির্বাচন করে অবৈধ সরকারকে ক্ষমতা হস্তান্তর করে ১/১১ এর কর্মকর্তারা বিদেশ পাড়ি জমিয়েছেন।  গণতান্ত্রিক পন্থায় সরকার গঠিত হলে তাদের দোসর বর্তমান সরকারের যেমন পরাজয় হতো তেমনি ভাবে তাদেরও বিচার হতো এদেশে। সে ভয়ে তারা শঙ্কিত হয়ে অাজ দেশান্তর হযে আছে।

সভায় জেল বিএনপির সহ-সভাপতি প্রবিণ চাকমা উপজেলা সভাপতি অনিমেষ দেওয়ান  সহ অন্যান্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলাবাসীকে পবিত্র ঈদুল আযহার অগ্রীম শুভেচ্ছা জানান জেলা বিএনপির সভাপতি, সাবেক সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন