পানছড়িতে দিনব্যাপী তুলা চাষীদের উদ্বুদ্ধকরণ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পানছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার তুলা চাষীদের নিয়ে উদ্বুদ্ধকরণ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তুলা চাষ ও উৎপাদন বৃদ্ধির লক্ষেই স্থানীয় তুলা চাষীদের এ প্রশিক্ষণ দেওয়া হয়। এতে এলাকার প্রায় চল্লিশ জন চাষী অংশ নেয়।

শনিবার সকাল দশ’টা থেকে চেংগী নদী রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি সুধাংশু কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক উদ্বুদ্ধকরণ বিষয়ক বিভিন্ন তথ্যাদি তুলে ধরেন, তুলা উন্নয়ন বোর্ড খাগড়াছড়ি জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মো: মোজ্জাফর হোসেন। বিশেষ অতিথি হিসাবে ছিলেন ৫নং উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান সুব্রত চাকমা। এ সময় আরো উপস্থিত ছিলেন তুলা উন্নয়ন বোর্ড পানছড়ি ইউনিটের এফ.এম কিরণ রঞ্জন চাকমা ও উল্টাছড়ি ইউপির ৯নং ওয়ার্ড সদস্য প্রনয় চাকমা।

তুলা উন্নয়ন বোর্ড পানছড়ি ইউনিটের এফ.এম কিরণ রঞ্জন চাকমা জানান, গত ২০১৩-২০১৪ সালে পানছড়িতে তুলা চাষাবাদের মোট এরিয়া ছিল আটশত বিশ হেক্টর। এতে লক্ষমাত্রা ছিল ৩৩৬.২০ মেট্রিক টন এবং সম্ভাব্য অর্জন ২৫০ মে:টন। লক্ষ্যমাত্রা ২০১২-২০১৩ সালের অর্জনের চেয়ে বেশি বলে তিনি জানা

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন