৫ আগস্ট ঘিরে কোনো ধরনের শঙ্কা নেই

আল্লাহ চাইলে সবকিছু ভালো হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

fec-image

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ৫ আগস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই। আল্লাহ চাইলে সবকিছু ভালো হবে।

আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এসবির অভিযান প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘এটা পুরো বাংলাদেশের না; এটা ডিএমপির অভিযান। ডিএমপিকে জিজ্ঞাসা করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন।

বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়। ধরুন- নিজের জন্য আপনি আমাকে ধরেছেন। প্রয়োজন হয়েছে বলেই ধরেছেন। ডিএমপির অভিযানের ব্যাপারে আপনারা ডিএমপি কমিশনারের কাছে যান।’

তিনি বলেন, অন-অ্যারাইভাল ভিসা বাতিল হচ্ছে না। যেসব দেশের সাথে আমাদের অন-অ্যারাইভালের চুক্তি আছে, আমরা তাদের অন-অ্যারাইভাল ভিসা দিচ্ছি। যাদের সাথে চুক্তি নেই, তাদের অন-অ্যারাইভাল ভিসা দেবো না।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মালয়েশিয়ার একটা টিম এসেছিল। তারা আমার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিল।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: স্বরাষ্ট্র উপদেষ্টা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন