খাগড়াছড়ি ইস্যুতে ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন : নয়াদিল্লি

fec-image

খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় ভারতের সংশ্লিষ্টতা রয়েছে-স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর এমন মন্তব্যকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি।

শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান মুখপাত্র রণধীর জয়সোয়াল। এক সাংবাদিক প্রশ্ন করেন, “বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতের সমর্থনেই খাগড়াছড়িতে সহিংসতা ঘটেছে। এ বিষয়ে আপনার মন্তব্য কী?”

জবাবে রণধীর জয়সোয়াল বলেন, “আমরা এই মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেশের আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হচ্ছে এবং নিয়মিতভাবে সেই দায় অন্যের ওপর চাপানোর চেষ্টা করছে।”

তিনি আরও বলেন, “এই মুহূর্তে তাদের উচিত আত্মসমালোচনা করা। পাশাপাশি, পার্বত্য চট্টগ্রামে সংখ্যালঘুদের ওপর স্থানীয় উগ্রপন্থীদের হামলা, অগ্নিসংযোগ ও ভূমি দখলের ঘটনাগুলো গুরুত্বসহকারে তদন্ত করা দরকার।”

উল্লেখ্য, ২৪ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়িতে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় উত্তাল হয়ে ওঠে স্থানীয় জনতা। গত রোববার বিক্ষোভ-সহিংসতার মধ্যে গুলিতে নিহত হন তিনজন। আহত হন অন্তত ২০ জন, যাদের মধ্যে রয়েছেন ১৩ সেনাসদস্য ও ৩ পুলিশ সদস্য।

ঘটনার পরদিন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “একটি মহল খাগড়াছড়িকে অস্থিতিশীল করতে চায়। ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে এ ধরনের ঘটনা ঘটেছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, ভারত, স্বরাষ্ট্র উপদেষ্টা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন