১৭ ছাত্রীকে আশ্রম পরিচালকের জোরপূর্বক ধ*র্ষণ ও যৌন হয়রানি



ভারতের দিল্লির বসন্ত কুঞ্জ এলাকা। এখানকার শ্রী শারদা ইনস্টিটিউট অব ইন্ডিয়ান ম্যানেজমেন্ট আশ্রমের পরিচালক স্বামী চৈতন্যানন্দ সরস্বতী ওরফে পার্থ সারথি। ১৭ জন নারী শিক্ষার্থী এই পরিচালকের বিরুদ্ধে থানায় যৌন হয়রানির অভিযোগ করেছেন।
তবে জি২৪ঘণ্টা’র খবরে বলা হয়েছে, এই ১৭ জন মেয়ে পরিচালকের হাতে জোরপূর্বক ধর্ষণের শিকার হয়েছেন। তাদেরকে ওয়াটসঅ্যাপে নোংরা মেসেজ পাঠিয়েছেন।
যৌন চাহিদা পূরণের জন্য তুলনামূলক দরিদ্র পরিবার থেকে ইনস্টিটিউটে বৃত্তি নিয়ে পড়তে আসা মেয়েদের টার্গেট করেন পরিচালক।
পরিচালক প্রথম ধাপে মেয়েদের সাথে কথাবার্তার সময় অশ্লীল শব্দ ব্যবহার করতে শুরু করেন। এরপর তাদের ওয়াটসঅ্যাপে নোংরা মেসেজ পাঠান। জোরপূর্বক তাদের স্পর্শকাতর স্থানে উদ্দেশ্যমূলক স্পর্শ করতে শুরু করেন। অবশেষে তিনি প্রশাসনিক কর্মকর্তাদের ব্যবহার করেন। অর্থাৎ পরিচালকের যৌন চাহিদা পূরণে মেয়েদের বাধ্য করতে প্রশাসনিক কর্মকর্তাদের সরাসরি মেয়েদেরকে চাপ প্রয়োগের নির্দেশ দেন।
বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী নারী শিক্ষার্থীরা পরিচালকের নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তাদের এসকল অভিযোগের ভিত্তিতে স্বামী চৈতন্যানন্দের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ-পশ্চিম জেলার উপপুলিশ কমিশনার অমিত গোয়েল। প্রাথমিক তদন্তে যৌন হয়রানির বিষয়টি নিশ্চত হয়ে পুলিশ অভিযুক্তের ঠিকানায় অভিযান চালায়। তবে অভিযুক্ত এখনো ধরা পড়েনি। তাকে খুঁজে বের করতে কাজ করছে পুলিশের একাধিক পুলিশ টিম।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, যৌন হেনস্তার অভিযোগে শ্রী শারদা ইনস্টিটিউট অব ইন্ডিয়ান ম্যানেজমেন্টের স্বামী চৈতন্যানন্দ সরস্বতী ওরফে পার্থ সারথির বিরুদ্ধে ইতোমধ্যেই মামলা হয়েছে। অভিযোগে বলা হয়, অর্থনৈতিকভাবে দুর্বল (ইডব্লিউএস) ক্যাটাগরিতে বৃত্তি দেয়ার মাধ্যমে স্নাতকোত্তর ম্যানেজমেন্ট ডিপ্লোমা কোর্সে অধ্যয়নরত ছাত্রীদের হয়রানি করতেন তিনি।
শিক্ষার্থীরা দাবি করেন, অভিযুক্তের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিয়েছিল আশ্রমে কর্মরত কিছু ওয়ার্ডেন।
পরিচালকের এমন যৌন হয়রানির খবরে বসন্ত কুঞ্জ’র সুনাম নষ্ট হতে বসেছে। ইন্টারনেট জানাচ্ছে, বসন্ত কুঞ্জ হল ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির নয়াদিল্লি জেলার একটি এলাকা । এই এলাকাটি বেশ কয়েকজন ব্যবসায়ী, অভিনেতা, ক্রিকেটার এবং ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর আবাসস্থল। এটি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এবং গুরগাঁওয়ের বাণিজ্যিক কেন্দ্রের কাছে অবস্থিত । ৯০-এর দশকের গোড়ার দিকে বসন্ত কুঞ্জ ছিল কিষাণগড় গ্রামের কৃষিভিত্তিক জমি।
শারদা ইনস্টিটিউট অব ইন্ডিয়ান ম্যানেজমেন্ট পরিচালনাকারী প্রতিষ্ঠান দক্ষিণম্নয় শ্রী শারদা পীঠ, শ্রীঙ্গেরি। তারা একটি বিবৃতি জারি করে বলেছে, স্বামী চৈত্যানন্দের আচরণ ও কার্যকলাপ অবৈধ, অনুপযুক্ত। অভিযুক্তের সাথে সকল সম্পর্ক ছিন্নেরও ঘোষণা দিয়েছে তারা।
















