ইউপিডিএফ’র অবরোধে সাজেকে আটকা পড়েছিল তিন শতাধিক পর্যটক

fec-image

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র সকাল-সন্ধ্যা অবরোধের কারণে পর্যটন নগরী সাজেকে প্রায় তিনশোর অধিক পর্যটক সকাল থেকে আটক পড়েছিল। তবে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় শনিবার (০৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে পর্যটকবাহী যানগুলো সাজেক ছেড়েছে।

পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, ইউপিডিএফ’র অবরোধে পর্যটকরা সকাল থেকে সাজেকে আটকা পড়েছিলো। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় পর্যটকদের সাজেক থেকে তাদের নিজ নিজ গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

এদিকে উপজেলার রূপকারী ইউনিয়নের আটকিলো নামক এলাকায় ইউপিডিএফ’র কর্মীরা একটি মোটরসাইকেলে আগুন দিয়েছে। এসময় মোটরসাইকেল চালক মো. আলম নামের এক যুবক আহত হন। এ ঘটনার পর উপজেলা শহরের স্থানীয় জনসাধারণ হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং সন্ত্রাসী কার্যক্রম বন্ধের দাবিতে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর এজেন্টকে হুমকি ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে বাঘাইছড়িতে শনিবার সকাল-সন্ধ্যা অবরোধ পালন করছে ইউপিডিএফ প্রসীত গ্রুপ।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় এই উপজেলায় নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অবরোধ, পর্যটন, সাজেক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন