ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি : আদৌ টেকসই হবে কি?

fec-image

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি আদৌ টেকসই হবে কি না- তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেছেন, ইসরায়েল এবং ইরান উভয়ই এটি লঙ্ঘন করেছে।

প্রায় দুই সপ্তাহ আগে ইরানে ইসরায়েলি বিমান হামলার পর, ইরানও প্রতিশোধ নিতে ইসরায়েলে মিসাইল হামলা শুরু করে। এরপর দুই দেশের মধ্যে চলমান পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় বোমা হামলা করে। প্রায় ১২ দিন ধরে চলা সংঘাতের পর যুদ্ধবিরতিতে রাজি হয় দুই দেশ।

ইরান বলেছে, ইসরায়েল যদি তাদের আক্রমণ বন্ধ করে দেয়, তবে তারা গোলাবর্ষণ বন্ধ করতে প্রস্তুত। অন্যদিকে ইসরায়েল বলেছে, ইরানে তাদের আক্রমণের “উদ্দেশ্য অর্জন” হয়েছে, তাই তারা এই যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে।

প্রশ্ন হচ্ছে, যুদ্ধবিরতি কি আসলে যুদ্ধের অবসান ঘটায়? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সন্ধ্যায় ঘোষণা করেছেন যে ইসরায়েল ও ইরান একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি বলেছেন, এটি একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার দিকে নিয়ে যেতে পারে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইরান-ইসরায়েল যুদ্ধ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন