ঈদগাঁওতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

fec-image

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী সাইনবোর্ড অংশে সড়ক দুর্ঘটনায় আরমান (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় মোটরসাইকেল চালকও আহত হয়েছে বলে শুনা গেলেও পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে সড়কের চাকার দোকান সংলগ্ন স্থানে এ লাশের সন্ধান মিলে ।

নিহত আরমান চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী গ্রামের লিয়াকত আলী মিস্ত্রির পুত্র বলে জানা গেছে।

একই দিন সকাল ১১ টায় মধ্য গর্জনতলী বায়তুল আমান জামে মসজিদ মাঠে নিহতের জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে ।

ঈদগাঁও পুলিশের সেকেন্ড অফিসার মো: মাহবুবুল আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাস্থল থেকে অনেক দূরত্বে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলসহ লাশের সন্ধান পাই। এসময় মোটরসাইকেল চালকও আহত হয় বলে শুনা গেলেও তার পরিচয় জানা যাইনি। পরে তা হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করি। তবে কীভাবে বা কোন পরিবহনের সাথে দুর্ঘটনা সংঘটিত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন