কংজাই প্রু চৌধুরীর উপর সন্ত্রাসীদের গুলির প্রতিবাদে মানিকছড়িতে প্রতিবাদ
মানিকছড়ি, খাগড়াছড়িঃ
মাটিরাংগা উপজেলা মারমা ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক বাবু কংজাই প্রু চৌধুরীর উপর সন্ত্রাসীদের গুলির প্রতিবাদে গতকাল ১অক্টোবর বিকাল ৩ ঘটিকায় মানিকছড়ি প্রেস ক্লাবে মানিকছড়ি উপজেলা মারমা ঐক্য পরিষদ ও বিভিন্ন সংগঠন এক প্রেস ব্রিফিং এর আয়োজন করে।
প্রেস ব্রিফিং-এ বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর রাত ৯ টায় অতর্কিতভাবে তার নিজ বাসায় সন্ত্রাসীরা বাবু কংজপ্রু চৌধুরীর উপর গুলি বর্ষন করেন। এতে আহত হন তার ছেলে সাচিনু মারমা (৩)। গুরুতর আহত অবস্থায় উভয়কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছে।
বিভিন্ন সংগঠনের সমন্বয়ে আয়োজিত প্রেস ব্রিফিং এ আব্রে মারমা, সাধারণ সম্পাদক, মারমা ঐক্য পরিষদ, মানিকছড়ি লিখিত বক্তব্য পাঠ করে বলেন, ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এতে আরো বক্তব্য রাখেন বাবু চাইলাপ্রু মারমা, সহ-সভাপতি, মারমা ঐক্য পরিষদ, বাবু উজাই মারমা, মারমা যুব ঐক্য পরিষদ, বাবু চলাপ্রু মেম্বার, সাংগঠনিক সম্পাদক, মারমা যুব ঐক্য পরিষদ, বাবু সানি মারমা (সানাই), সভাপতি, মারমা ছাত্র ঐক্য পরিষদ, বাবু ক্যজরী মারমা, সাধারণ সম্পাদক, মারমা ছাত্র ঐক্য পরিষদ, বাবু মংসাথোয়াই মারমা, সভাপতি, মারমা ছাত্র ঐক্য পরিষদ, মানিকছড়ি কলেজ শাখা, বাবু মংশে মারমা, সহ-সভাপতি, মারমা যুব ঐক্য পরিষদ।


















