কক্সবাজারে শিবিরের ডাকা ৮ ঘন্টার হরতাল শান্তিপূর্ণভাবে পালিত
আবদুল্লাহ নয়ন, কক্সবাজার:
ইসলামী ছাত্র শিবিরের কক্সবাজার জেলা সেক্রেটারি মাহফুজুল করিমকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলায় গ্রেপ্তারের প্রতিবাদ ও আটককৃত সকল নেতা-কর্মীর মু্িক্তর দাবিতে কক্সবাজার জেলায় আজ মঙ্গলবার ৮ ঘন্টার হরতাল পালিত হয়েছে।
হরতালের কারণে ভোর ৬টা থেকে দুরপাল্লার কোন যানবাহন কক্সবাজার ছেড়ে যায়নি। শহরের অভ্যন্তরীণ সড়কে রিক্সা-টমটম ও সিএনজি চলাচল করলেও বড় কোন যানবাহন চোখে পড়েনি। সকালে দোকান পাট ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে অফিস আদালত ও দোকান পাট খুলতে শুরু করে।
হরতালের সমর্থনে জেলার বিভিন্ন জায়গায় শিবিরের কর্মীরা বিচ্ছিন্ন পিকেটিং ও মিছিল করেছে। তবে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা কিংবা আটকের খবর পাওয়া যায়নি।
Facebook Comment


















