কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ এর কাজ ২০১৫ সালের মধ্যে শেষ হবে : পরিকল্পনা মন্ত্রী
স্টাফ রিপোর্টার, কক্সবাজার :
কক্সবাজার-টেকনাফ ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভ এর নির্মান কাজ শেষ হবে আগামী ২০১৫ সালের ডিসেম্বরের মধ্যে। এই প্রকল্পের কাজ শেষে সড়কটি পুরোপুরি উন্মুক্ত হবে পর্যটকদের জন্য। পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল শনিবার সকালে সেনাবাহিনীর ১৬ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন ব্যটলিয়নের নির্মানাধীন ২য় স্তরের কাজ পরিদর্শনকালে এ কথা বলেন। পরিদর্শনকালে সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় নারায়নগঞ্জ ও ফেনীতে ঘটে যাওয়া হত্যাকান্ডের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সন্ত্রাসীরা যে দলেরই হোক তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।
Facebook Comment



















