কক্সবাজার শহরে ১০৯ হেল্প লাইনে ফোন করে বন্ধ করা হলো বাল্য বিবাহ

fec-image

কক্সবাজার শহরের সমিতি পাড়ায় ১০৯ হেল্প লাইনের ফোন করে অভিযানের মধ্য দিয়ে বন্ধ করা হয়েছে বাল্য বিবাহ।

বৃহস্পতিবার  দুপুরে শহরের ১ নাম্বার ওয়ার্ড সমিতি পাড়া শহর সমাজ সেবা কার্যলয় ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফিরোজা আক্তার এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

এলাকার সচেতন লোকজন নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন ১০৯ ফোন করলে সমাজসেবা অফিসার সাজিয়া আফরিন প্রশাসনকে অবহিত করলে এ অভিযান চলে। বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। তার’ই ধারাবাহিকতায় এ অভিযান।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফিরোজা আক্তার বলেন, ‘মেয়ের বাবা মা প্রথমে স্বীকার করছে না যে তারা তাদের মেয়েকে বিয়ে দিচ্ছে। আমাদের যে সমাজসেবা অফিসার আছেন তার মাধ্যমে আমরা খবর পায় যে এখানে একটা বাল্যবিবাহ হচ্ছে । খবর পেয়ে পুলিশ ফোর্স সহ আমরা এসে তাদের সাথে কথা বলি। তারা আমাদের বলেন যে তারা তাদের ভুল বুঝতে পেরেছেন এবং পরবর্তীতে তারা আর কখনো মেয়েকে বাল্য বিবাহ দিবেন না’।

অভিযান শেষে ১৮ বছরের আগে বিবাহ দিবেন না মর্মে মুচলেকা নেওয়া হয় মেয়ে ও ছেলের অভিভাবকের কাছ থেকে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, বাল্যবিবাহ বন্ধ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন