Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

কাউখালীতে ইয়াবাসহ আটক ২

কাউখালী প্রতিনিধি:

রাঙামাটির কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবাসহ ইউপি এক মহিলা সদস্যের স্বামীসহ ২ যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার রাত ৮টায় উপজেলা বেতবুনিয়া ইউনিয়নের গুইয়াতলা নামক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন এ ব্যাপারে কাউখালী থানায় মামলা হয়েছে।

আটককৃতরা হলো উপজেলার কলমপতি ইউনিয়নের তারাবনিয়া গ্রামের ক্যাজাইলা মারমার ছেলে ও কলমপতি সংরক্ষিত ৭,৮ ও ৯ ওয়ার্ডের মহিলা সদস্যা লাক্রইচিং মারমার স্বামী নিংথোয়াই প্রু মারমা (৪০) ও এই ইউনিয়নের পূর্ব আদর্শগ্রাম এলাকার ওবাইদুল আকবর ছেলে মো. আজাদ পারভেজ (২৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের গুইয়াতলা নামক স্থানে বিদ্যুৎ অফিসের পার্শ্বে অভিযান চালিয়ে ২ যুবককে আটক করে। পরে তাদের শরীর তল্লাশী করে সিগারেটের প্যাকেটের ভেতরে পাচারের জন্য লুকিয়ে রাখা ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, কাউখালীতে মাদক পাচারকারী গ্রুপ দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে পুরো উপজেলাজুড়ে ইয়াবা ট্যাবলেটের বিস্তার ঘটাচ্ছে। এসব মাদক পাচারকারীদের ধরতে পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।

ওসি মো. কবির হোসাইন জানান, শুধু ইয়াবা নয়, মাদক পাচারকীদের স্বমূলে উৎখাত করতে এ অভিযান অব্যাহত থাকবে। এদের সাথে আরও কেউ জড়িত থাকলে তাদেরও খুঁজে বের করবে পুলিশ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন