কাপ্তাইয়ে পাচারকালে টিয়াপাখি উদ্ধার


রাঙামাটির কাপ্তাইয়ে বিক্রির উদ্দেশ্যে পাচারের সময় দুটি টিয়া পাখি উদ্ধার করেছে বন বিভাগ। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে টিয়া পাখিগুলো উদ্ধার করা হয়।
বন বিভাগ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কাপ্তাই রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন-এর দিক নির্দেশনায় বন বিভাগ সদস্যরা টিয়া পাখি দুটি উদ্ধার করেছে।
এ সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা টিয়া পাখিগুলো ফেলে পালিয়ে যায়। রেঞ্জ কর্মকর্তা জানান, পাখি দুটির উড়তে না পারে তার জন্য ডানার পালকগুলো কেটে দেয়া হয়। যার ফলে টিয়াপাখিগুলো রাঙ্গুনিয়া এভিয়ারি পার্কের বিট অফিসার মেহেদি হাসান-এর কাছে অবমুক্ত করার জন্য হস্তান্তর করা হয়েছে।
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, রাঙামাটি
Facebook Comment

















