৩১ দফা দাবি সংবলিত লিফলেট বিতরণ

কাপ্তাইয়ে স্বেচ্ছাসেবক দলের শীতবস্ত্র বিতরণ

fec-image

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন ওয়াগ্গা ইউনিয়ন শাখা উদ্যোগে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে কুকিমারা পাড়ায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

এছাড়া একইদিন চিৎমরম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবি সংবলিত লিফলেট বিতরণ করা হয়েছে।

উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মোর্শেদ আলম।

এসময় কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাফর আহমেদ স্বপন, সহ সভাপতি হারুনর রশিদ রতন, সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা, ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম মইন, রাঙামাটি জেলা ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক মো. রাসেল, কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক উথোয়াইচিং মারমা ও সদস্য সচিব রফিকুল ইসলাম, জাসাস কাপ্তাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. ফারুক, চন্দ্রঘোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফরহাদ উদ্দিন সহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংগঠনের পক্ষ হতে জানানো হয়, স্বাধীনতার মহান ঘোষক, বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯মত জন্মবার্ষিকী উপলক্ষে ও সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া চেয়ে স্থানীয় মারমা সম্প্রদায়ের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানে পক্ষ থেকে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন