কাপ্তাই চিৎমরমে জেলা পরিষদ সদস্যকে সংবর্ধনা

CINMO RING copy
কাপ্তাই প্রতিনিধিঃ

কাপ্তাই উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও চিৎমরম ইউনিয়নের তিনতিন বার ইউপি চেয়ারম্যান এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য নির্বাচিত হওয়ায় প্রকৌঃ থোয়াইচিংমং মার্মাকে বৃহস্পতিবার রাত ৮ টায় চিৎমরম মুসলিমপাড়া এলাকাবাসী, মসজিদ কমিটি ও সমাজ পরিচালনা কমিটির পক্ষ হতে এক  সংবর্ধনা দেয়া হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে সভপতিত্ব করেন মসজিদ কমিটির সহসভাপতি হাজী মোঃ ইউসুফ(ওয়াজু)। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য প্রকৌঃ থোয়াইচিংমং মার্মা। বিশেষ অতিথি ছিলেন, চিৎমরম মুসলিমপাড়া সমাজ পরিচালনা কমিটির সভাপতি আবদুর রাজ্জাক, সহসভাপতি মসজিদ কমিটি আমিনুল হক, যুগ্ম সম্পাদক বদরুল আহমদে চৌধুরী (বাদল) ও সমাজ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সদস্য আয়েশা আক্তার, চিংমরম ইউনিয়ন আ’লীগ সভাপতি নেথোয়াই মার্মা, সাধারণ সম্পাদক মিলন কান্তি বিশ্বাস, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, ছাত্রলীগ সভাপতি সাইফ উদ্দিন মানিক ও সাংগঠনিক সম্পাদক নাছের উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথি প্রকৌঃ থোয়াইচিং মং মার্মা বলেন, আমাকে আজ যে ফুলের সংর্বধনা ও ক্রেস্ট প্রদান করা হল আমি তা কখনও ভুলবনা।আমি আপনাদের সাথে ছিলাম এবং যতদিন আছি ততদিন আপনাদের পাশে থাকতে চাই। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন শিক্ষক মোঃ হাবিব উল্লাহ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন