কাপ্তাই দারুল উলুম নূরানী মাদরাসা ও এতিমখানায় দুর্ধর্ষ চুরি

fec-image

রাঙামাটির ৪নং ইউনিয়ন ৬নংওয়ার্ডের সুইডিশ দারুল উলুম হাফেজিয়া নূরানী মাদরাসা ও এতিমখানায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে ।

এতিম শিশুদের জন্য রাখা চাল, ডাল, সবজি, মাংসসহ হাড়ি-পাতিল সবকিছু চুরি করে নেয়। আগুন দিয়ে মাদরাসা পুড়িয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

বুধবার (৩সেপ্টম্বর) সকাল ৬টায় মাদরাসার এতিম শিশুদের সকালের খানা তৈরি করার জন্য বাবুর্চি দরজা খুলতে গেলে দরজা ভাংগা, রান্নাঘরের চাল, ডাল, তেল, কাঁচা সবজি, রান্নার হাড়ি-পাতিল, ডিম, গরু, মুরগির গোশতসহ যাবতীয় সবকিছু চুরি হয়।

ঘটনাস্থলে মাদ্রাসার পরিচালক, সভাপতি, শিক্ষক ও ইমাম সকলে ছুটে আসেন এবং রান্না ঘরে আগুন দেয়ার চেষ্টার করা হয়েছে। পরে মাদরাসা পরিচালক এর অফিস কক্ষে গিয়ে দেখে অফিসের ড্রয়ার ভাংগা, কিছু টাকা জরুরি কাগজপত্র নিয়ে গেছে।

অফিস কক্ষে আগুন দেয়ার চেষ্টা করা হয়েছে। সকাল ১০টা ৩০মিনিটে স্থানীয় একজন মহিলা মাদরাসা হতে প্রায় ৫শ’ গজ দূরে নিজের ঘরের জন্য একটা জঙ্গলে কচুর শাক তুলতে গিয়ে দেখে গভীর খাদের নিচে চাল, ডাল ও কিছু কাগজপত্র এলোমেলোভাবে পড়ে রয়েছে।

ঘটনাটি মাদ্রাসা পরিচালকসহ সকলকে জানানো হয়। পরে সবাই এসে দেখে জঙ্গলের গভীর খাদে চুরি যাওয়া কিছু মালামাল,হাড়ি পাতিল পড়ে আছে এবং চালগুলো মাটিতে এলোমেলোভাবে ফেলে রেখেছে। কিছু মালপত্র উদ্বার করা হলেও অন্যান্য মালামাল পাওয়া যায়নি।

দারুল উলুম হাফেজিয়া নূরানী মাদরাসা ও এতিমখানা পরিচালক হাফেজ মোকাম্মেল হোসেন জানান, এই ধরনের চুরি ও মাদরাসাকে জ্বালিয়ে দেয়ার চেষ্টা দুঃখজনক ঘটনা।

সকলের দান ও সাহায্য সহযোগিতা দিয়ে এতিম শিশুদের এ মাদ্রাসা পরিচালিত হয়। এতিমের সকল চাল, ডাল, গোশত, সবজি ও হাড়ি-পাতিল, ফ্যান চুরি করে নেওয়া দুঃখজনক।

মাদরাসা ও মসজিদ কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার রহমত উল্লাহ জানান, চুরি করে এতিম শিশুদের খানা নিয়ে যাওয়া দুঃখ জনক। সুষ্ঠ তদন্ত পূর্বক এর বিচার দাবি জানান।

ঘটনাস্থলে কাপ্তাই ৪নংইউপি প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদসহ বিভিন্ন স্তরের লোকজন ঘটনাস্থলে এসে ঘটনায় দুঃখ প্রকাশ এবং সুষ্ঠ তদন্তপূর্বক বিচার দাবি করেন।

এ বিষয়ে কাপ্তাই থানায় মাদ্রাসা পরিচালক একটি অভিযোগ দাখিল করেছেন বলে জানান। উল্লেখ্য, কাপ্তাই শিল্প এলাকাসহ বিভিন্ন এলাকায় চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে এবং মানুষজন চোরের আতংক আছে বলে অভিযোগ করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন