কুতুবদিয়ায় মোবাইল কোর্টে জরিমানা


কক্সবাজারের কুতুবদিয়ায় জমির টপসয়েল বিক্রি করায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) সাদাত হোসাইন মোবাইল কোর্ট পরিচালনা করেন।
নির্বাহি অফিস সূত্র জানায়, বুধবার দুপুর ২টার দিকে উত্তর কৈয়ারবিল মো. ইলিয়াছের মালিকানাধীন ধানী জমির টপসয়েল কেটে নেয়া হচ্ছিল গাড়ি দিয়ে। বিষয়টি খবর পেয়ে নির্বাহি ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গেলে সত্যতা মেলে।
ভূমি রক্ষনাবেক্ষণ আইনে জমির মালিক ইলিয়াস ও গাড়ীর মালিক আব্দুর শুক্কুরকে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসাইন।
এসময় থানার এসআই সাজ্জাদ চৌধুরীসহ পুলিশ, গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

















