কুতুবদিয়ায় সাবেক এমপি হামিদ আযাদকে সংবর্ধনা


কক্সবাজার-২ (কুতুবদিয়া -মহেশখালী) সাবেক এমপি কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ দীর্ঘ ১ যুগ পর কুতুবদিয়ায় আগমনে তাকে ব্যাপক সংবর্ধনা দেয়া হয়।
শনিবার (২৪ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা এই সংবর্ধনার আয়োজন করে।
সাবেক এমপি হামিদ আযাদ শনিবার সকাল ১০টার দিকে আলী আকবর ডেইল ঘাটে পৌছালে সংক্ষিপ্ত পথ সভা শেষে শান্তিবাজার, বড়ঘোপ লামার বাজার, কৈয়ারবিল বটতলী, দরবার রাস্তার মাথা, লেমশীখালী চৌমুহনী বাজার ও ধুরুং বাজারে গণযোগ ও সংবর্ধনায় বক্তব্য রাখেন।
এসময় জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নুর আহমেদ আনোয়ারী, জামায়াত নেতা আবু হেনা মোস্তফা কামাল, শামসুল আলম বাহাদুর, মো. শাহজাহান, উপজেলা জামায়াতের আমীর আ.স.ম শাহরিয়ার চৌধুরী, সেক্রেটারি মাওলানা নুরুল আমিন, উপজেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি মনছুর আলম, সাবেক সভাপতি মো. ওসমান গণি, রেজাউল করিম রাজু প্রমুখ বক্তব্য রাখেন।

















