বাইশারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণে ইউএনও

fec-image

বান্দবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকারিয়া।

শনিবার (২৪ আগস্ট) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাইশারী ইউনিয়নের দক্ষিণ বাইশারী, নারিচ বুনিয়া, গোদাম পাড়া এলাকায় ত্রাণ বিতরণসহ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের শান্তনা দেন এবং রাস্তা ঘাটের ক্ষয়ক্ষতি ও ভেঙে যাওয়া বাড়িঘরগুলো দ্রুত মেরামতের জন্যে সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি বিত্তবানদের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এদিকে ক্ষতিগ্রস্ত ২শত পরিবারের মাঝে চাল, ডাউল, পিয়াজ, তেল ও আলু বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় গোয়েন্দা শাখার নাইক্ষ্যংছড়ির দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক মো. হোছন, বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলম কোম্পানি, ইউপি সদস্য নুরুল কবির, বিএনপির ইউনিয়ন শাখার সভাপতি আবদুল করিম বান্টু প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্ততা মো. জাকারিয়ার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাইশারী ইউনিয়ন শাখার নেতৃবৃৃন্দ ও স্থানীয় জনসাধারণ সাধুবাদ জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন