কুতুবদিয়ায় ১০ যানবাহনকে জরিমানা


কক্সবাজারের কুতুবদিয়ায় ১০ যানবাহনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৬ জুলাই) বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করেন।
নির্বাহি অফিস সূত্র জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট বুধবার বিকালে আজম রোডে বড়ঘোপ মেডিকেল গেইটের উত্তর পাশে ও দক্ষিণ ধুরুং ডিঙাভাংগা নামকস্থানে পৃথক দুটি মোবাইল কোর্ট করা হয়।
যানবাহনের লাইসেন্স না থাকা, হেলমেট না পড়াসহ নানা আনিয়মে ১০টি মোটর সাইকেল ও সিএনজিকে সাড়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় থানার ওসি মো: আরমান হোসেনসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিল।
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, কুতুবদিয়া
Facebook Comment

















