কুতুবদিয়ায় বজ্রপাতে নিহত ২, আহত ১


কুতুবদিয়া পৃথক বজ্রপাতে ২ জন নিহত হয়েছে। অপর বজ্রপাতের ঘটনায় আহত হয়েছে সুশিলা নামের এক নারী। শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে আলী আকবর ডেইল তাবালের গ্রামের মৃত আবু জাফরের পুত্র সাহাব উদ্দিন (৬০) লবনের বোটে লবন তুলতে গিয়ে হঠাৎ বজ্রপাতের কবলে পড়েন। প্রায় একই সময় কুতুবদিয়া চ্যানেলে বালু পরিবহনের বগার্ডে থাকা সাহাব উদ্দিন (৪৫) বজ্রপাতের ঘটনায় অজ্ঞান হয়ে পরে। সে পটুয়াখালীর গলাচিপা গজালিয়া গ্রামের ছাত্তার হাওলাদারের পুত্র বলে জানা গেছে। বৃদ্ধ সাহাব উদ্দিন ও বালু শ্রমিক সাহাব উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত মেডিকেল অফিসার কামরুল ইসলাম উভয়কে মৃত বলে জানান।
অপর দিকে দুপুর ১২টার দিকে বজ্রপাতের বিজলী ও প্রচন্ড আওয়াজে বড়ঘোপ জেলে পাড়ার প্রবাস দাশের স্ত্রী সুশিলা (২৬) অজ্ঞান হয়ে পড়েন বলে তার বোন রুমা দাশ জানিয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
















