কেন্দ্রীয় নেতাদের মিথ্যা মামলা প্রত্যfহারের দাবীতে বান্দরবানে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ

Bandarban Bnp pic-2.1
নিজস্ব প্রতিবেদক:
পুলিশের বাঁধা মুখে বান্দরবানে সেচ্ছাসেবক দল মিছিল ও সমাবেশ করেছে। সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরফত আলী সাপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে শুক্রবার বিক্ষোভ মিছিল বের করে সেচ্ছাসেবক দল।

বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সেচ্ছাসেবক দলের জেলা আহব্বায়ক ও পৌর মেয়র মো. জাবেদ রেজার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন যুব দলের আহবায়ক আবু বক্কর, সেচ্ছা সেবক দলের যুগ্ন আহবায়ক মাসুদ চৌধুরী, লিটল বিশ্বাস, চনু মং মার্মা ও যুবদলের নেতা জসিম উদ্দিন তুষার,শ্রমিক দলের সহসভাপতি মো. ইসলাম,সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তরা বলেন, অবৈধ আওয়ামীলীগ সরকার নিজেদের প্রতিষ্ঠিত করতে বিএনপির নেতা কর্মীদের উপর নির্যাতন, জুলুম, মিথ্যা মামলা ও জেল নির্যাতন করে আসছে। এত সব কিছু করেও এই সরকার রেহায় পাবেনা। তারা বলেন, অবিলম্বে নিরেপেক্ষ সরকারের অধিনে নির্বাচন ঘোষনা করে পদত্যাগ ও কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান

সমাবেশের আগে জেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন কালে করে চৌধুরী মাকেট এলাকায় মিছিলটি পুলিশি বাঁধার মুখে পড়লে পরে সংগঠনটির নেতাকর্মীরা বাঁধা অতিক্রম করে সমাবেশ স্থলে শেষ হয়।

এদিকে জেলা বিএনপির নেতৃবিন্দ ছাড়া হঠাৎ সেচ্ছাসেবক দলের জেলা আহব্বায়ক ও পৌর মেয়র মো. জাবেদ রেজার নেতৃত্বে মিছিল সমাবেশ করায় রাজনৈতিক মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এটিকে বিএনপি ও সহযোগী সংঘঠন গুলোর মধ্য অন্তকোন্দল মনে করছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন