কোনো ক্ষতিগ্রস্ত পরিবার বাদ যাবে না : খাগড়াছড়িতে দুর্যোগ প্রতিমন্ত্রী

fec-image

খাগড়াছড়িতে সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার। ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে। বলেছেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন এমপি।

শনিবার ( ১১ জুলাই ) বিকেলে খাগড়াছড়িতে এসে প্রতিমন্ত্রী  জেলা সদরের ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্থ পরিবারদের কথা বলেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা ও ত্রাণসামগ্রী বিতরণ করেন।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সদরের উত্তরগঞ্জপাড়া, মেহেদীবাগ, নিচের বাজারসহ বিভিন্ন নিম্নাঞ্চল পরিদর্শন করেন দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।

এ সময় জেলা প্রশাসক আনোয়ার সাদাত, পুলিশ সুপার মোরতজা আলী খাঁন, পৌর প্রশাসক রুমানা আক্তার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আফসারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, ত্রাণ মন্ত্রণালয়, বন্যা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন