কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যেই অপসারণ করা হবে : ডিএসসিসি প্রশাসক

fec-image

কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যেই অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।

বুধবার সকালে রাজধানীর পুরাতন এলিফ্যান্ট রোডের ১৯ নম্বর ওয়ার্ডে সবজি বাগান এসটিএস-এর সৌন্দর্যবর্ধন ও ল্যান্ডস্ক্যাপিং কাজের উদ্বোধনে এসে তিনি এ কথা জানান।

ডিএসসিসি প্রশাসক বলেন, প্রতিটি পশুর হাটে কন্ট্রোল রুম থাকবে, ডাক্তার থাকবে, পুলিশের টহল থাকবে।, যাতে নির্বিঘ্নে মানুষ হাটে এসে কেনাকাটা করতে পারে। পশুর হাটের বর্জ্য হাট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পরিষ্কার করা হবে।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে ওয়ার্ডে ওয়ার্ডে জরিপ করা হচ্ছে। জরিপের ফলাফল পর্যালোচনা করে নেওয়া হবে অগ্রীম ব্যবস্থা। এতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কোরবানি, ডিএসসিসি, প্রশাসক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন