ক্যাম্প থেকে পালিয়ে আসা ৬ রোহিঙ্গা যুবতী আটক


পাসপোর্ট করে মালয়েশিয়া পাড়ি দেয়ার প্রলোভনে পড়ে দালালের খপ্পরে পড়ে ক্যাম্প থেকে পালিয়ে এসে ঈদগাঁওতে ধরা পড়ল ৬ রোহিঙ্গা যুবতী। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ১০ টায় ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে এসআই সনজিত চন্দ্র নাথ সঙ্গীয় ফোর্স তাদের আটক করে। এ সময় পাচারকারী সন্দেহে এক যুবককেও আটক করা হয়।
আটককৃত যুবতীরা হল নুর কায়েস (১৭) পিতা সৈয়দ হোসেন, মাতা আমেনা খাতুন কুতুপালং, ব্লক এ ১/১নং ক্যাম্প, দিল কায়েস (১৮) পিতা নজির আহমদ, মাতা হাসিনা বেগম বালু খালী, ৪০ ব্লক নুর নাহার(২০)পিতা মোঃ হোসেন, মাতা নুর জাহান, কুতুপালং A1ব্লক, ক্যাম্প ৭, ফরসিন (১৬) মোহ হোসেন মাতা, সাং ঐ, মোকারমা (১৪) পিতা মৌঃ শফিউল্লাহ, মাতা গুলবাহার,বালু খালি ক্যাম্প, মাইমুনা সুমা(১৮) পিতা আমান উল্লাহ মাতা সাজিদ , সাং বালুখালী।
ইনচার্জ মোঃ আসাদুজ্জামান জানান, আটককৃত নারীরা দালালের খপ্পরে পড়ে মালয়েশিয়া পাড়ি জমাতে পাসপোর্ট করার জন্য ঈদগাঁহ নিয়ে আসে। সরকারের একটি গোপনীয় সংস্থার লোকজন তাদেরকে ব্যাপক নজরদারিতে রাখেন। তাদের গতিবিধি অনুসরণ করে ঈদগাঁও পুরাতন পুলিশ তদন্ত কেন্দ্র সম্মুখে পৌঁছলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদেরকে তদন্ত কেন্দ্র হেফাজতে নিয়ে যাওয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা তদন্ত কেন্দ্রে রয়েছে।

















