খাগড়াছড়িতে নিজস্ব মাতৃভাষায় কবিতা আবৃত্তি অনুষ্ঠান সম্পন্ন

fec-image

“মাতৃভাষায় সরোবরে বৈচিত্র্যের গান গাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদ খাগড়াছড়ি জেলা শাখা’র উদ্যোগে মাতৃভাষায় কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদের সভাপতি মথুরা বিকাশ ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

অনুষ্ঠানের সূচনায় কবিরা তাদের নিজ নিজ মাতৃভাষায় (চাকমা, মারমা, ত্রিপুরা ভাষায়) আবৃত্তি করেন কবিতা আবৃত্তি করেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা কবিতা আবৃত্তি চর্চা ও কবিতার মাহাত্ম এবং কবিতা পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করেন। আলোচনা সভা শেষে অতিথি কবিদের কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়।

এ সময় খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম, জেলা পরিষদের সদস্য নিলোৎপল খীসা,বাংলাদেশ আবৃত্তি সংসদের যুগ্ম সদস্য সচিব বাচিকশিল্পী ফারুক তাহের,ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের উপ-পরিচালক জীতেন চাকমা,খাগড়াছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রীলা তালুকদার,জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলা মং চৌধু্রী,জেলা শিল্পকলা একাডেমি’র কালচারাল অফিসার নাহিদ নাজিয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন