Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

খাগড়াছড়িতে জেলা যুবলীগের শোক র‌্যালি ও আলোচনা সভা

bb

নিজস্ব প্রতিনিধি:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে  খাগড়াছড়ি জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে শোক ‌র‌্যালি ও আলোচনা সভা হয়েছে।

বুধবার সকালে বঙ্গবন্ধুর চেতনা মঞ্চে জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা সভাপতি জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা।

জেলা যুবলীগের সা্ধারণ সম্পাদক কেএম ইসমাইলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশুতোষ চাকমা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শানে আলম, জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা, মংসুইপ্রু চৌধুরী অপু, খোকনেশ্বর ত্রিপুরা, জেলা যুবলীগের সাবেক সভাপতি ছালে আহাম্মদ প্রমুখ।

এর আগে অস্থায়ী কার্যালয় থেকে একটি শোক র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে খাগড়াছড়ি টাউন হলের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন