Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

খাগড়াছড়িতে নিরাপত্তা বাহিনীর অভিযানে দুইটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

16176920_10154410772802725_1226842967_n

নিজস্ব প্রতিবেদক:

খাগড়াছড়ির মাটিরাঙায় নিরাপত্তার বাহিনীর পরিচালিত এক অভিযানে দু’টি এলজি ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে দিকে মাটিরাঙা উপজেলার সৈয়দ পাড়া এলাকার পরিত্যাক্ত একটি বাড়ি থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে নিরাপত্তা বাহিনী সূত্র পার্বত্যনিউজকে নিশ্চিত করেছে।

নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, দুই চাঁদাবাজ অস্ত্রসহ অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে ১১টার দিকে নাইক্যাপাড়া নিরাপত্তা বাহিনী ক্যাম্পের একটি টহল দল পাশ্ববর্তী সৈয়দ পাড়া গ্রামে অভিযান চালায়।

এসময় তারা গ্রামটি ঘিরে ফেলে তল্লাশি চালায়। তল্লাশির এক পর্যায়ে গ্রামের শেষ প্রান্তে একটি পরিত্যাক্ত বাড়ি দেখতে পেয়ে তাতেও তল্লাশি চালায়।

এসময় তারা বাড়িটির বাঁশের সিলিংয়ের ভেতর থেকে লুকানো অবস্থায় দু’টি দেশীয় এলজি ও এক গুলি উদ্ধার করতে সক্ষম হয়। তবে এ সময় বাড়ীতে কেউ ছিল না। বাড়ির মালিকেরও কোনো তথ্য জানা যায়নি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন