Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

খাগড়াছড়িতে পৌর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

pic 3

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলা সদরের ৮ নং পৌর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি- বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। এতে কাজল কুমার দেব সভাপতি ও মোঃ মোশারফ শেখ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার বিকালে মেহেদি বাগের পৌর সবজি বাজার এলাকায় অনুষ্ঠিত সম্মেলনের শুভ উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর আওয়ামী লীগের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মহিউদ্দিন কবির বাবু।

৮ নং পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজল কুমার দেবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহেদুল আলম।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ হোসেনের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ক্যাজরী মারমা, তথ্য ও গবেষণা সম্পাদক রনজিৎ কুমার দে, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং পার্বত্য জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার দে, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন