Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

খাগড়াছড়িতে বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

pic (4)

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে ও জেলা প্রশাসন’র সহযোগিতায় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান হোসেন। সভায় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাধুরী বড়ূয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীলা তালুকদার, খাগড়াছড়ি পৌরসভার সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর খালেদা বেগম প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মা কথাটি অতি ছোট্ট হলে ও এর বিশলতা অনেক। একজন মা তার মেধা ও শ্রম দিয়ে শিশু লালন পালন থেকে শুরু করে পরিবারের অনেক কাজেই করে থাকেন। একজন মায়ের কারণে একটি সন্তান ভবিষ্যতে মানুষের মতো মানুষ হয়ে অনেক ওপরের আসনেও পৌছে যায়। বক্তারা আরো বলেন, প্রতিটি ধর্মেই মায়ের স্থান অনেক উর্ধে। তাই আমাদের সকলের উচিৎ মায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে তার যত্ন নেয়া। এ সময় আলোচনা সভায় বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও স্বস্ব অভিবাবকের মায়েরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন