খাগড়াছড়িতে যুবদলের বিক্ষোভ সমাবেশ


খালেদা জিয়া’র মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবীতে খাগড়াছড়িতে যুবদল বিক্ষোভ সমাবেশ করেছে।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্প্রতিবার (২৫ নভেম্বর) বেলা ১১ টার দিকে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। কিন্তু পুলিশ মুল সড়কে উঠার আগে মিছিলটি আটকে দিলে সেখানে সমাবেশ করে।
খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুবুর রহমান সবুজের সভাপতি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা।
সমাবেশে জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলসহ যুবদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জেলা ছাত্রদলের সভাপতি শাহেদ হোসেন সুমন, সাধারণ সম্পাদক জাহিদুল আলম,যুগ্ন সাধারণ সম্পাদক আনিসুল আলম অনিকসহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীদের উপস্থিত ছিলেন।

















