খাগড়াছড়িতে হরতালের সমর্থনে ইসলামী ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল: পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া

 

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি থেকে ॥

কেন্দ্রীয় ঘোষিত সোমবার জামায়াতে ইসলামের ডাকে সারাদেশে হরতাল কর্মসূচী পালনের সমর্থনে খাগড়াছড়ি সদর উপজেলা শাখার উদ্যোগে ইসলামী ছাত্র শিবির জেলা শহরে রবিবার রাত সাড়ে ৯টায় বিক্ষোভ মিছিল বের করে। উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে খাগড়াছড়ি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে হতে ৭০-৮০ জন শিবির কর্মী এ মিছিল করে । মিছিলটি শাপলা চত্বর পৌছলে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়।

পড়ে শিবির নেতাকর্মীরা খাগড়াছড়ি বাজারস্থ’ লিয়াকত ব্রাদার্সের সামনে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেছেন বলে জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক এ প্রতিনিধিকে নিশ্চিত করেন। তিনি আরও জানান, বিক্ষোভ সমাবেশে জেলা ছাত্রশিবির সভাপতি মিনহাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক এনামূল হক বক্তব্য রাখেন। সমাবেশ চলাকালে পুলিশের গাড়ীর টহল দেখে নেতৃবৃন্দ সমাবেশের ইতি টানেন।

সমাবেশে নেতৃবৃন্দ জামাত শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তি দাবীসহ শান্তিপূর্ণ হরতাল পালনে জেলাবাসীকে আহবান জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন