চকরিয়ায় এসএসসিতে জিপিএ-৫ নিয়ে শীর্ষে কোরক বিদ্যাপীঠ


★ ৫৩৩২ জন অংশগ্রহণ, পাশ করেছে ৩৬৩৬ জন, অকৃতকার্য ১৬৯৬ জন।
★ জিপিএ-৫ পেয়েছে মোট ৩১২ জন শিক্ষার্থী
★ উপজেলার পাশের হার ৬৮ দশমিক ১৯ শতাংশ।
কক্সবাজারের চকরিয়া উপজেলায় চলতি বছরে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ৫ হাজার ৩৩২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ৩ হাজার ৬৩৬ জন, অকৃতকার্য হয়েছে ১৬৯৬ জন। উপজেলার পাশের হার ৬৮ দশমিক ১৯ শতাংশ। এবারে জিপিএ-৫ পেয়েছে মোট ৩১২ জন শিক্ষার্থী। প্রতি বছরের ন্যায় এবারেও চকরিয়া কোরক বিদ্যাপীঠ থেকে সর্বোচ্চ ৮৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে শীর্ষস্থান ধরে রেখেছে অত্র শিক্ষা প্রতিষ্ঠান।
তবে অন্যান্য বছরের চেয়ে বিদ্যালয়ের পাশের হার নিয়ে এ বছর উপজেলায় এগিয়ে রয়েছেন চকরিয়া গ্রামার স্কুল। বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছেন ৫৯ জন। বিদ্যালয়ের ২৫৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে ২৪৮ জন, অকৃতকার্য ৬। পাশের হার ৯৭ দশমিক ৬৫ শতাংশ।
বৃহস্পতিবার (১০ জুলাই) এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর এসব তথ্য জানা গেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে চলতি বছর উপজেলার ৪০টি বিদ্যালয় হতে পরীক্ষায় ৫ হাজার ৩৩২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন, তৎমধ্যে মধ্যে পাশ করে ৩৬৩৬ জন ও জিপিএ- ৫ পেয়েছে ৩১২ জন শিক্ষার্থী। তাছাড়া পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন ১৬৯৬ জন শিক্ষার্থী। ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষায় চকরিয়া কোরক বিদ্যাপীঠ থেকে সর্বোচ্চ ৮৯ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছেন। অত্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় ৩৭৬ শিক্ষার্থী অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে ৩৩৭ জন, অকৃতকার্য ৩৯জন ও জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন শিক্ষার্থী। বিদ্যালয়ের পাশের হার ৮৯.৬৩ শতাংশ। এছাড়াও উপজেলায় পাশের হার দিক থেকে এগিয়ে রয়েছে চকরিয়া গ্রামার স্কুল।
এ প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় ২৫৫ শিক্ষার্থী অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে ২৪৯জন, অকৃতকার্য ৬জন ও জিপিএ-৫ পেয়েছে ৫৯জন শিক্ষার্থী। বিদ্যালয়ের পাশের হার ৯৭.৬৫ শতাংশ। জিপিএ ৫ দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয় থেকে পরীক্ষায় ৩০৯ শিক্ষার্থী অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে ২৬৩জন, অকৃতকার্য ৪৬জন ও জিপিএ-৫ পেয়েছে ২৮জন শিক্ষার্থী।
মেমোরিয়াল খ্রিস্টান উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় ১৪৪ শিক্ষার্থী অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে ১৩৯জন, অকৃতকার্য ৫ জন ও জিপিএ-৫ পেয়েছে ২৩জন শিক্ষার্থী। কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন থেকে পরীক্ষায় ১৭৮ শিক্ষার্থী অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে ১৫০জন, অকৃতকার্য ২৮জন ও জিপিএ-৫ পেয়েছে ২৩জন শিক্ষার্থী।
চকরিয়া সরকারি বালিক উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় ১৮৬ শিক্ষার্থী অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে ১৭১জন, অকৃতকার্য ১৫জন ও জিপিএ-৫ পেয়েছে ১৭জন শিক্ষার্থী। পূর্ব বড় ভেওলা জিএনএ মিশনারী উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় ১৭৬ শিক্ষার্থী অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে ১১৭জন, অকৃতকার্য ৫৯জন ও জিপিএ-৫ পেয়েছে ১১জন শিক্ষার্থী।
কাকারা মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় ১৬৮ শিক্ষার্থী অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে ১০৯জন, অকৃতকার্য ৫৯জন ও জিপিএ-৫ পেয়েছে ৯জন শিক্ষার্থী। পহরচাঁদা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় ১৩৫ শিক্ষার্থী অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে ৮৯ জন, অকৃতকার্য ৪৬জন ও জিপিএ-৫ পেয়েছে ৭ জন শিক্ষার্থী।
বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় ১৫৭ শিক্ষার্থী অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে ১০২জন, অকৃতকার্য ৫৫ জন ও জিপিএ-৫ পেয়েছে ৭জন শিক্ষার্থী। খুটাখালী উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় ৯৪ শিক্ষার্থী অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে ৪৮জন, অকৃতকার্য ২৬ জন ও জিপিএ-৫ পেয়েছে ৫ জন শিক্ষার্থী।
বহদ্দারকাটা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় ১৬৮ শিক্ষার্থী অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে ১০৯জন, অকৃতকার্য ৫৯জন ও জিপিএ-৫ পেয়েছে ৪ জন শিক্ষার্থী, পাশের হার ৬৪.৮৮ শতাংশ। ডুলাহাজারা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় ১২৫ শিক্ষার্থী অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে ৮৪জন, অকৃতকার্য ৪১জন ও জিপিএ-৫ পেয়েছে ৪ জন শিক্ষার্থী, পাশের হার ৬৭.২০ শতাংশ।
সেন্ট্রাল পাবলিক স্কুল থেকে পরীক্ষায় ৫৯ শিক্ষার্থী অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে ৫৬ জন, অকৃতকার্য ৩জন ও জিপিএ-৫ পেয়েছে ৪জন শিক্ষার্থী, পাশের হার ৯৪.৯২ শতাংশ। ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় ১৬৪ শিক্ষার্থী অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে ৯৫ জন, অকৃতকার্য ৬৯ জন ও জিপিএ-৫ পেয়েছে ৪জন শিক্ষার্থী, পাশের হার ৫৭.৯৩ শতাংশ।
বরইতলী উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় ১১৩শিক্ষার্থী অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে ৭০জন, অকৃতকার্য ৪৩জন ও জিপিএ-৫ পেয়েছে ৩জন শিক্ষার্থী, পাশের হার ৬১.৯৫ শতাংশ। এছাড়াও যে সব স্কুল থেকে জিপিএ ৫ পেয়েছে উত্তর বরইতলী উচ্চ বিদ্যালয় থেকে ২ জন, চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২ জন, কৈয়ারবিল উচ্চ বিদ্যালয় থেকে ২জন,
চকরিয়া ক্যামব্রিয়ান উচ্চ বিদ্যালয় থেকে ২ জন, শাক্যমুনি উচ্চ বিদ্যালয় থেকে ২ জন, কিশলয় আদর্শ বালিকা বিদ্যালয় থেকে ১জন, মানিকপুর উচ্চ বিদ্যালয় থেকে ১ জন, মালুমঘাট আইডিয়াল উচ্চ বিদ্যালয় থেকে ১জন, পালাকাটা উচ্চ বিদ্যালয় থেকে ১জন ও রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে ১জন শিক্ষার্থী জিপিএ পেয়েছে।

















