চকরিয়ায় দুটি অগ্নিকাণ্ডে ৬ দোকান ১৪ বাড়ি পুড়ে ছাই

fec-image

কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের বদরখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌছে দুই ঘন্টা চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।
সোমবার (১০মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চকরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর বলেন, বদরখালী বাজারস্থ দোকানে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করা হয়। পরে দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে পুড়ে যাওয়া দোকানগুলোর ক্ষতির পরিমাণ প্রায় ৩ কোটি টাকা।
অপর দিকে সোমবার বিকাল দুইটার দিকে চকরিয়া উপজেলার পূর্ববড়ভেওলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কাসিমআলী সিকদারপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ১৪টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। তাৎক্ষনিক খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরইমধ্যে অগ্নিকান্ডে ১৪ বসতবাড়ির মালিকসহ আশপাশের ২৭টি পরিবার কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করেছেন স্থানীয়রা।
ক্ষতিগ্রস্তরা জানান, আগুনে ১৪টি বাড়ি পুড়ে ছাই গেছে। একটি পরিবারও বাড়ি থেকে কোন মালামাল বের করতে পারেনি। এ অবস্থায় পরিবারগুলো সর্বস্বান্ত হয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন